সাগরে যাওয়ার প্রস্তুতিকালে নদীতে পড়ে জেলে নিখোঁজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৪, | ১৪:২০:২৫ |

পিরোজপুরে সাগরে যাওয়ার প্রস্তুতিকালে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। জেলার জিয়ানগর উপজেলার পিরোজপুর-জিয়ানগর ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার সকালে ট্রালার থেকে বলেশ্বর নদীতে পড়ে মাহাবুব ব্যাপারি (৬০) নামে ওই জেলে নিখোঁজ হন।

নিখোঁজ মাহাবুব ব্যাপারি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি  ট্রলার সাগরে মাছ ধারার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা। বেলা ১১টার দিকে পিরোজপুর-জিয়ানগর ব্রিজের নিচের পিলারে অবস্থান করার সময় অসাবধানতাবশত মাহাবুব ব্যাপারি ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি জানান, সকালে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হঠাৎ মাহাবুব নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

জিয়ানগর উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পরে ব্যাপকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..