✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আইজিপির সাক্ষাৎ চায় বিএনপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২২, | ০৪:১৩:০৫ |

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে আইজিপি বেনজীর আহমেদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে ২৩ ফেব্রুয়ারি বেলা ১১ টায় আইজিপির সাক্ষাৎ চাওয়া হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতা সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি পালনে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা চেয়ে আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আবদুস সালাম, উপদেষ্টা বিজন কান্তি সরকার, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীনের নেতৃত্বে প্রতিনিধি দল আইজিপির কাছে যাবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..