✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দারুচিনির পানি পানে মিলবে যেসব উপকারিতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ১৩:৫৫:২৯ |
দারুচিনি মসলা হিসেবে ব্যবহৃত হলেও এর রয়েছে নানান স্বাস্থ্যোপকারিতা। আয়ুর্বেদ চিকিৎসকের মতে, সকালে খালি পেটে এক গ্লাস দারুচিনি-পানি পান খুবই স্বাস্থ্যকর। সকালে আপনার প্রথম পানির গ্লাসে যদি দারুচিনির গুঁড়া মেশান, তাহলে শরীর নানাভাবে উপকৃত হয়। যেমন-

১. দারুচিনিতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে হজমশক্তি বাড়াতে সাহায্য করে। 

২. প্রতিদিন দারুচিনির পানি পান করলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। 
৩. বিপাকক্রিয়া বাড়াতে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন দারুচিনির পানি খাওয়া খুবই উপকারী। 
৪. দারুচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকায় শরীরের প্রদাহ কমায়। 
৫. প্রতিদিন দারুচিনির পানি পান করলে খারাপ কোলেস্টেরল কমে এবং ভালো কোলেস্টেরল কমে। এর ফলে হৃৎপিণ্ড সুস্থ থাকে। 
৬. দারুচিনির পানি পানে হজমশক্তি ভালো হয। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 
৭. নিয়মিত দারুচিনির পানি পান করলে ক্ষুধা কমে। এর ফলে শরীরের ওজনও নিয়ন্ত্রণে থাকে। 
৮. প্রতিদিন দারুচিনির পানি পানে মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। সূদ্র: এশিয়াননেট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..