✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৬ ব্যাংকে ১৩৩৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ১৩:৩৯:৪০ |

রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে ‘অফিসার (ক্যাশ)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

পদের বিবরণ

মোট পদ: ১৩৩৫টি

  • রূপালী ব্যাংক পিএলসি: ৭৭২টি
  • অগ্রণী ব্যাংক পিএলসি: ৪০০টি
  • বাংলাদেশ কৃষি ব্যাংক: ১২৭টি
  • বেসিক ব্যাংক পিএলসি: ২৩টি
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১১টি
  • প্রবাসীকল্যাণ ব্যাংক: ২টি

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ২১-৩২।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের https://erecruitment.bb.org.bd-এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। যারা আগে নিবন্ধন করেছেন, তারা সেই সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন; নতুন প্রার্থীদের প্রথমে নিবন্ধন করতে হবে।

আবেদন ফি: আবেদন ফি ধরা হয়েছে অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’-এর মাধ্যমে দিতে হবে। ফি দেওয়া ও Payment Verify করার শেষ তারিখ ১৪ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

https://erecruitment.bb.org.bd/openpdf.php

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..