✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকা টেস্টেও থাকছেন না সাকিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৮, | ০৪:৩২:০০ |

শঙ্কাই সত্যি হলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ঢাকা টেস্টে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত জৈব সুরক্ষা বলয় ছেড়ে যাবেন সাকিব। তবে বিসিবির মেডিক্যাল দলের পর্যবেক্ষণেই থাকবেন বাংলাদেশের বিশ্বসেরা এ অলরাউন্ডার।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বোলিং করতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর মাঠেই নামেননি তিনি। সাকিবহীন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই টেস্টে জয়ের আশা জাগিয়ে হেরে যায় নাটকীয়ভাবে। চোটে পড়ার পর থেকেই বিসিবির মেডিক্যাল দলের তত্ত্বাবধানে আছেন সাকিব।

শুরুতে তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিলেন দলের ফিজিও-চিকিৎসকেরা। সেটা শেষ হওয়ার পর আবার তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করার পরই নিশ্চিত হয় সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টা।

আগামী ১১ই ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজ বাঁচাতে এ ম্যাচে টাইগারদের জয়ের বিকল্প নেই।দ্বিতীয় টেস্টে সাকিবের জায়গায় দলে আর কাউকে নেয়া হবে কি না সে বিষয়ে কিছু জানায়নি বিসিবি। চট্টগ্রাম টেস্টে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৬ ওভার বল করেন সাকিব। পরে আর মাঠে নামতে পারেননি তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..