✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

পটুয়াখালীতে রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৭, | ১৮:৩৩:৫২ |

পটুয়াখালী শহরের একটি রেস্টুরেন্টের আবাসিক কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার পৌর পার্ক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

নিহত সায়েম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। তিনি পৌর পার্ক রেস্টুরেন্টে শেফ (বাবুর্চি) হিসেবে কর্মরত ছিলেন এবং রেস্টুরেন্টের স্টাফদের জন্য নির্ধারিত আবাসিক কক্ষেই বসবাস করতেন।

পুলিশ ও রেস্টুরেন্ট সূত্রে জানা যায়, সকালে সহকর্মীরা আবাসিক কক্ষে সায়েমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..