সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

‘বাংলাদেশের কাছে টিকা চেয়েছে হাঙ্গেরি ও বলিভিয়া’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-৩১, | ১০:২৮:১২ |

বাংলাদেশের কাছে করোনাভাইরাসের টিকা চেয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি ও দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। এরমধ্যে হাঙ্গেরিকে ৫ হাজার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বলিভিয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব কথা জানান। তিনি বলেন, হাঙ্গেরি আমাদের কাছে ৫ হাজার টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে সেখান থেকে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও জানান, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার তিন কোটি ডেজ কিনছে বাংলাদেশ। এরমধ্যে ৫০ লাখ ডোজ ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এছাড়া উপহার হিসেবে ভারতের পাঠানো আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

উল্লেখ্য, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত বুধবার বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়।

প্রাথমিকভাবে ঢাকায় প্রায় ৬শ’ স্বাস্থ্যকর্মীর ওপর টিকা প্রয়োগ করা হয়েছে। এখন তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি টিকা পৌঁছে দেওয়া হচ্ছে জেলায় জেলায়। আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে সাধারণ মানুষের মধ্যে টিকাদান শুরু করা হতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..