✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেয়ের বোরকা নিয়ে এ আর রহমান ধুয়ে দিলেন তসলিমা নাসরিনকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২২, | ১৬:৪৪:০৪ |

‘নানা ভাষা, নানা মত, নানা পরিধান-এর দেশ ভারত। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই স্বাধীনভাবে খেতে-পরতে-চলতে পারেন। আমার মেয়েও তাই। তারপরেও গত একবছর ধরে ওর বোরকা পরা নিয়ে বিতর্ক চলছে। ও কিন্তু নিজের ইচ্ছেয় এই পোশাক পরে’ মেয়ে খাতিজা রহমানকে নিয়ে তসলিমা নাসরিনের কটাক্ষের পর অবশেষে সরব হলেন আন্তর্জাতিক তারকা এ আর রহমান।

চলতি মাসেই খাতিজার আপাদমস্তক বোরকায় ঢাকা ছবি দেখে বিতর্কিত লেখিকা মন্তব্য করেন, খাতিজাকে এভাবে দেখলে তার দম আটকে আসে! সঙ্গে সঙ্গে টুইটে তাকে মুখের ওপর জবাব দেন শিল্পীর মেয়ে।

এখানেই শেষ নয়। রহমান আরো বলেন, ‘আমাদের থেকেই উত্তরাধিকার সূত্রে ধর্ম-সংস্কৃতি-ঐতিহ্য পেয়েছে খাতিজা। এগুলো ওর রক্তে মেশা। ফলে, জোর করে নয়, স্ব-ইচ্ছায় খাতিজা বেছে নিয়ে এই পোশাক। আমরা কেউ ওকে জোর করিনি। এটা বোধহয় সবাই জানেন না, বোরকা শুধু ধর্মের বা জাতির প্রতীক নয়। দেশের সংস্কৃতিরও প্রতীক। যাকে আমার মেয়ে নিজের ইচ্ছেয় গায়ে তুলেছে। তারপরেও কেন এত বিরোধ এই নিয়ে!’

আগে এক সাক্ষাৎকারে এআর রহমান আরো বলেছিলেন, “মেয়ের কাছে পরে জানতে চেয়েছি, আদৌ কি ইচ্ছের বিরুদ্ধে এই পোশাক পরছ? মেয়ের জবাব, আমি নিজের ইচ্ছেয় এই পোশাক গায়ে তুলেছি। কারোর জোরাজুরিতে নয়। আমি জানি আমি কী করছি, কী পরছি। তাই নিয়ে একটুও চিন্তিত নই। আমার মনে হয়, দেশের আরও অনেক সমস্যা রয়েছে। সেদিকে মাথা ঘামালে বেশি উপকার হবে দেশবাসীর, দেশের সবার। আমি জবাব দিয়েই দিয়েছি। তোমার কাউকে কিছু বলার থাকলে বলতে পার।” তারপরেই সরব হন এ আর রহমান।

সুত্রঃঃ এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..