✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কর্ণাটকে দুই হাতির লড়াইয়ে চাপা পড়ে নারী পর্যটকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৯, | ১৪:০৭:২৫ |

ভারতের কর্ণাটক রাজ্যের কোডাগু জেলার একটি বন্যপ্রাণী ক্যাম্পে দুই হাতির লড়াইয়ের মাঝে পড়ে পিষ্ট হয়ে এক নারী পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর নাম জুনেশ (৩৩)। তিনি তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা ছিলেন।

এনডিটিভির খবরে জানা গেছে, কোডাগু জেলার একটি খোয়াড়ে হাতির স্নান করানোর দৃশ্য দেখছিলেন পর্যটক জুনেশ। ঠিক ওই সময় কাঞ্চন নামের একটি হাতি আকস্মিকভাবে মার্তণ্ড নামের অন্য একটি হাতিকে আক্রমণ করে বসে। এ অবস্থায় অপ্রস্তুত হয়ে পড়েন মাহুতেরা। এরপর তারা আপ্রাণ চেষ্টা করেও হাতি দুটিকে শান্ত করতে ব্যর্থ হন। এক পর্যায়ে লড়াই চলাকালীন একটি হাতি ভারসাম্য হারিয়ে ওই নারীর গায়ের ওপর পড়ে যায়। এরপর তিনি চিৎকার করে  মাটি থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা কলেও মার্তণ্ড নামের হাতিটির পায়ের নিচে আরও মারাত্মকভাবে আহত হন জুনেশ।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কর্ণাটকের বন, পরিবেশ ও বাস্তুতন্ত্র মন্ত্রী ঈশ্বর বি খন্দ্রে। একই সঙ্গে বন্যপ্রাণীর আশেপাশে পর্যটকদের নিরাপত্তার জন্য কঠোর নিয়মাবলী মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি। 

মন্ত্রী জানান, বন্দি হাতিগুলো প্রশিক্ষিত হলেও তাদের আচরণ সবসময় আগে থেকে অনুমান করা কঠিন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটকদের হাতি স্পর্শ করা, ছবি তোলার জন্য খুব কাছে দাঁড়ানো থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণীদের থেকে সবসময় একটি নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..