✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রোকেয়া স্মৃতিকেন্দ্রে নীল ফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ২২:১২:০৯ |

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভিটা সংলগ্ন বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র এখন নীল রঙের ফুলে ভরে উঠেছে। স্মৃতিকেন্দ্রের বিভিন্ন অংশে ফুটে থাকা এসব ফুল দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। অনেকেই এই নীল ফুলকে বেদনার রং হিসেবে আখ্যা দিচ্ছেন।

স্মৃতিকেন্দ্রের বাগান ও বিভিন্ন স্থানে দেখা মিলছে ঘণ্টার মতো ঝুলে থাকা নীল ঘণ্টা ফুলের, যা নীলকণ্ঠী নামেও পরিচিত। পাশাপাশি রোকেয়ার ভাস্কর্যের পাশে ফুটেছে নীলপারুল এবং অফিস ভবনের বাগানে দেখা যাচ্ছে পরিচিত নীল অপরাজিতা। এসব ফুল দর্শনার্থী, গ্রন্থাগারের পাঠক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে আলাদা এক সৌন্দর্যের আবহ তৈরি করেছে।

বাংলা একাডেমির সহপরিচালক ও স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, নীলপারুল ফুলের অন্য নাম রসুন্দি। গাছটির পাতা ছিঁড়লে রসুনের মতো গন্ধ পাওয়া যায় বলে একে ইংরেজিতে গার্লিক ভাইন বলা হয়। নীলঘণ্টা ফুলটি দক্ষিণ আমেরিকার উদ্ভিদ, যা সারা বছরই ফুটে বাগানকে সজীব রাখে। অন্যদিকে নীল অপরাজিতা গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত ফুটে থাকে এবং এর রয়েছে নানা ওষধি গুণ।

এ ছাড়া স্মৃতিকেন্দ্রের পুকুরে ঐতিহাসিক নীলশাপলাও ফুটে থাকতে দেখা গেছে, যা পুরো পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। বিভিন্ন প্রজাতির নীল ফুল মিলিয়ে স্মৃতিকেন্দ্র এখন প্রকৃতি ও ইতিহাসপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..