সর্বশেষ :
এবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন বানাল নাইজেরিয়া বাড়ছে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন ইরান যুদ্ধ : ২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া ইরানকে টলাতে ‘মোয়িং দ্য গ্রাস’ কৌশল নেবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার ট্যাংককে বিশ্বসেরা ঘোষণা যুক্তরাষ্ট্রের সাময়িকীর জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প ‘তাইওয়ান স্বাধীনতা’ কী, দেশটি কি সত্যিই স্বাধীন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম জরিপের ফল উড়িয়ে মমতা বললেন, রেকর্ড জয়ের পথে তৃণমূল শ্রমজীবীরাই দেশের প্রধান চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

ঘরের মুড বদলাতে পর্দা বদলান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ২০:০২:২৮ |
ঘর সাজাতে আমাদের কত রকমের ভাবনা! কেউ দেয়ালের রঙ পাল্টায়, কেউ নতুন ল্যাম্প ঝুলিয়ে দেয়, কেউ আবার সোফা কাভার বদলে একটু ‘নিউ লুক’ আনতে চায়। কিন্তু জানেন কী? অনেক সময় এত কিছু না করেও, শুধু একটা জিনিস বদলালেই ঘরের পুরো চেহারা বদলে যায়—পর্দা!

শুধু জানালা ঢাকার জন্য না, এখন পর্দা মানেই ঘরের স্টাইল, মুড আর আপনার রুচির একটা চুপচাপ ভাষা। একটা ঠিকঠাক পর্দা বদলে দিতে পারে ঘরের আলো, ফিলিং আর আপনার নিজের ভাইব।

চলুন, ঘরের কোন কোন জায়গায় কেমন পর্দা মানায়, সেটা জেনে নিই। আর হ্যাঁ, কিছু ছোট টিপস থাকছেই, যাতে আপনার ঘরটা দেখতেই না, থাকতে আরামদায়কও হয়!

পর্দা কেন এত গুরুত্বপূর্ণ?
অনেকেই ভাবেন, পর্দা মানেই শুধু রোদের আলো আটকানো আর একটু প্রাইভেসি রাখা। কিন্তু আসলেই কি শুধু এইটুকুই? না! একটা সঠিক পর্দা—

- ঘরের আলোকে করে নরম আর সুন্দর

- রঙের ভারসাম্য বজায় রাখে

- আর সেট করে দেয় ঘরের মুড

এক কথায়—পর্দা ঠিক থাকলে, ঘরের হাফ ডেকোরেশন এমনিই হয়ে যায়!

ঘরের মুড বদলাতে পর্দা বদলান

কীভাবে সঠিক পর্দা বেছে নেবেন?
১. প্রথম ধাপ : ফ্যাব্রিক নির্বাচন

- পর্দার কাপড় ঠিক না হলে, ঘরের স্টাইল মাটি!

- হালকা হাওয়ায় উড়ন্ত পর্দা ভালো লাগে? → সুতি, লিলেন বা ভয়েল ফ্যাব্রিক নিন

- গ্ল্যামারাস লুক চান? → ভেলভেট, সিল্ক বা ব্লেন্ডেড হেভি কাপড়

- অনেক রোদ আসে জানালা দিয়ে? → হালকা রঙের কটন পর্দা বেস্ট

- বড় জানালা? → ফ্লোরটাচ, লম্বা কুচিওয়ালা পর্দা দিন—একদম ক্লাসিক!

২. ঘরের রঙ আর সাইজ অনুযায়ী পর্দা

পর্দার রঙ ঠিকমতো বাছা মানে চোখেও ভালো লাগে, ঘরেও শান্তি লাগে।

- ডার্ক দেয়াল → হালকা রঙের পর্দা

- হালকা দেয়াল → একটু ডিপ কালার বা গ্র্যাডিয়েন্ট টোন

- ছোট ঘর → পাতলা ফ্যাব্রিক, হালকা রঙ

- বড় ঘর → ডাবল লেয়ার, বড় প্রিন্টেও কোনো সমস্যা নেই

ট্রেন্ডি টিপ : এখন মেঝে ছোঁয়া লং টাচ পর্দা খুব ইন। তবে পর্দা পুরো ফ্লোরে ছুঁলেই স্টাইল হয়, এমন না—একটু ওপরে রাখলে ঝামেলাও কম হয়, লুকও ভালো থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..