✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভোট চলাকালে বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়েরের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২৮, | ০৭:৫৬:০০ |

ভোট চলাকালে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন খুলনার চালনা পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও দাকোপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল খয়ের খান (৬০)। সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের প্রধান ডা. ফরিদ উদ্দিন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালনা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খানের মৃত্যুর কারণে ওই পৌরসভার ফলাফল ঘোষণা সাময়িক স্থগিত রাখার কথা বলেছে নির্বাচন কমিশন।

এর আগে চালনা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্র দখল করে জোর করে ভোট দেয়ার অভিযোগ তুলে সোমবার দুপুর পৌনে ২টায় বিএনপি প্রার্থী আবুল খয়ের খানের নির্বাচনের প্রধান এজেন্ট আবদুল মান্নান খান ও স্বতন্ত্র প্রার্থী ড. অচিন্ত্য কুমার বিশ্বাস পৃথকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..