✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মান্নান হীরার মৃত্যু: প্রধানমন্ত্রীর শোক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২৪, | ০৬:৩৬:১৫ |

নাট্যকার ও নির্দেশক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পথনাটক আন্দোলনসহ দেশের নাট্যাঙ্গনে তার অনন্য অবদান জাতি স্মরণ রাখবে।

ওই বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বরেণ্য এই অভিনেতা মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মান্নান হীরা আরণ্যক নাট্যদলের বর্তমান সভাপতি। তিনি বাংলাদেশ নাট্যকার সংঘের প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন। নাট্যকার হিসেবে তিনি বাংলা একাডেমি কর্তৃক পুরস্কার পেয়েছেন। তার রচিত অনেক নাটক মঞ্চ ও টিভির দর্শককে মুগ্ধ করেছে।

তিনি ছিলেন একজন প্রশংসিত নির্মাতাও। চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ নির্মাণ করেন মান্নান হীরা। তা ছাড়া ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..