✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আ’লীগ-বিএনপি সুশাসন দিতে ব্যর্থ: কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২৩, | ০৬:২৪:৫৯ |

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি একটি ব্র্যান্ড হিসেবে বিবেচিত হবে। ব্র্যান্ডের পণ্য যেভাবে মানুষ মূল্যায়ন করে, তেমনি জাতীয় পার্টির নেতাকর্মীরাও দেশবাসীর কাছে আদর্শ নেতা হিসেবে বিবেচিত হবেন। জাতীয় পার্টি দেশবাসীর সামনে একটি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি।

তিনি আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে উন্নয়ন, সুশাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় পার্টির রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ জাতীয় পার্টির ওপর ভরসা রাখতে চায়। জাতীয় পার্টিকে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

জিএম কাদেরের উত্তরার বাসভবনে মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের নিযুক্ত উপদেষ্টা নাজনিন সুলতানা স্বাগত জানিয়ে তিনি এসব এ কথা বলেন। এ সময় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, নাজনিন সুলতানা, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক এসএম আল জুবায়ের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..