✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জ্বালানি সংকট মোকাবেলায় ইউরোপে ‘রিমোট ওয়ার্কে’ উৎসাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ১৭:২৮:০৫ |
জ্বালানি সংকট মোকাবেলায় রিমোট ওয়ার্কিং (দূর থেকে কাজ) ও গণপরিবহন ভর্তুকি দেয়ার মতো পদক্ষেপ নিতে উৎসাহ দেবে ইউরোপিয়ান কমিশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধজনিত জ্বালানির দামের উল্লম্ফন সামাল দিতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে।

এফটির দেখা এক নথি অনুযায়ী, আগামী সপ্তাহে কমিশন সদস্য দেশগুলোর সামনে একগুচ্ছ প্রস্তাবনা উপস্থাপন করবে। এর লক্ষ্য জ্বালানির চাহিদা কমানো, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর গতিশীল করা। এসব পদক্ষেপকে ‘তাৎক্ষণিক স্বস্তি’ দেয়ার উপায় হিসেবে দেখা হচ্ছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—যেখানে সম্ভব সেখানে অন্তত সপ্তাহে একদিন বাধ্যতামূলক রিমোট ওয়ার্কে উৎসাহিত করা, গণপরিবহনে ভর্তুকি এবং হিট পাম্প, বয়লার ও সৌর প্যানেলের মতো প্রযুক্তিতে ভ্যাট কমানো।

এ ছাড়া কমিশন ইলেকট্রিফিকেশন বা বিদ্যুৎনির্ভর ব্যবস্থায় যাওয়ার জন্য উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করবে। যদিও এসব লক্ষ্যের বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। এ লক্ষ্য অর্জনে সদস্য দেশগুলোকে পরিচ্ছন্ন প্রযুক্তির জন্য সামাজিক লিজিং স্কিম চালু করতে সহায়তা করা হবে। এর মধ্যে থাকবে হিট পাম্প, বিদ্যুচ্চালিত গাড়ি ও ছোট ব্যাটারি সিস্টেম।

কমিশন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এসব প্রস্তাবনা শুধু সুপারিশ, বাধ্যতামূলক নির্দেশ নয়। একজন কর্মকর্তা বলেন, ‘যদি জ্বালানির ঘাটতি দেখা দেয়, তাহলে নাগরিকরা কীভাবে ব্যবহার কমাতে পারেন তা জানানো আমাদের দায়িত্ব। আমরা মানুষের জীবন নিয়ন্ত্রণ করছি না।’

২০২২ সালের মতো এবারও কমিশন একই ধরনের পরামর্শ দিচ্ছে, তখন শীতকালে ঘরের তাপমাত্রা এক ডিগ্রি কমানোর আহ্বান জানিয়েছিল।

নথিতে আরো বলা হয়েছে, জ্বালানি খরচ কমানোর পাশাপাশি বিদ্যুৎ বাজারের নিয়ম পরিবর্তন, জ্বালানি কেনায় সমন্বয় বাড়ানো এবং জেট ফুয়েল ঘাটতি মোকাবেলার মতো বিষয়েও কাজ চলছে। এছাড়া বিদ্যুতের করহার জীবাশ্ম জ্বালানির তুলনায় কম রাখার প্রস্তাবও আনা হবে।

সূত্র: এফটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..