✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার ধানুশের বিপরীতে সারা অর্জুন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৬, | ১৭:০৫:০৬ |
রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর টু’ দারুণ সাফল্য পাওয়ার পর থেকেই আলোচনায় আছেন সারা অর্জুন। সিনেমাটির সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন করে তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা ধানুশের নতুন সিনেমায় দেখা যেতে পারে সারাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘ডি৫৬’, আর এটি পরিচালনা করবেন তামিলারাসন পাচামাথু। শুরুতে এই ছবির জন্য রুক্মিনী বসন্তকে ভাবা হলেও ব্যস্ততার কারণে তিনি রাজি হননি। এরপর থেকেই সারার নাম সামনে আসছে। যদি সব ঠিকঠাক হয়, তাহলে ধানুশ ও সারাকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শকরা।



তবে এর মধ্যেই তাদের বয়সের পার্থক্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধানুশের বয়স ৪২ আর সারা মাত্র ২০ দুজনের মধ্যে পার্থক্য ২২ বছর। ২০০৫ সালের ১৮ জুন মুম্বাইয়ে জন্ম সারা অর্জুনের। তিনি অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে তার পরিচয়। মাত্র দেড় বছর বয়সে প্রথম বিজ্ঞাপনে কাজ করেন।

খুব অল্প বয়সেই শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন সারা। ছয় বছর বয়সে ‘দেবা তিরুমাগার’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পান। এরপর এক থি ডায়ান, জয় হো, সিভাম সহ আরও বেশ কিছু সিনেমায় কাজ করেন। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে পোনিয়িন সেলভান সিনেমাতেও দেখা গেছে তাকে। তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি সব ভাষার সিনেমাতেই কাজ করেছেন সারা।

তবে ধুরন্ধর সিনেমায় সুযোগ পেতে তাকে বেশ লড়াই করতে হয়েছে। পরিচালক আদিত্য ধর জানান, প্রায় ১৩০০ অডিশনের পর সারাকেই বেছে নেওয়া হয়। তার মতে, সারা ছিল সবার মধ্যে সেরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..