✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রাম্পকে স্বাগত জানানোর পথে ৪ কোটি রুপির ফুল!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১৭, | ১৫:০৭:৪৯ |

ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। তাদেরকে স্বাগত জানাতে চলছে নানা আয়োজন। তার মধ্যে আহমেদাবাদ অনেকের নজর কেড়েছে। ট্রাম্প যে পথে চলাচল করবেন সেই পথকে সাজাতে প্রায় ৪ কোটি রুপির ফুল ব্যবহার করা হবে। আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন ৩ কোটি ৭০ লাখ রুপির ফুল দিয়ে ওই পথ সাজানোর সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত আসছেন ট্রাম্প ও মেলানিয়া। তারা থাকবেন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সময়ে আহমেদাবাদের চিম্মানভাই প্যাটেল ব্রিজ থেকে জুন্দাল সার্কেল এবং মোটেরা পর্যন্ত সড়কে তারা চলাচল করবেন। তাই ওই পথকে ফুল দিয়ে সাজানো হবে।

মিউনিসিপ্যাল করপোরেশনের স্ট্যান্ডিং কমিটি বৃহস্পতিবার সড়ক সজ্জিতকরণের দুটি প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে একটি প্রস্তাবে চিম্মানভাই প্যাটেল ব্রিজ থেকে মোটেরা স্টেডিয়াম পর্যন্ত সজ্জিতকরণে প্রস্তাব করা হয়েছে এক কোটি ৭৩ লাখ রুপি।

অন্য প্রস্তাবে চিম্মানভাই প্যাটেল ব্রিজ থেকে জুন্দাল সার্কেল প্রস্তুত সজ্জিতকরণে এক কোটি ৯৭ লাখ রুপি ধরা হয়েছে। এ ছাড়া তৃতীয় একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তাতে পানির সঙ্গে পর্যাপ্ত লাইটিং এবং ভেনুগুলোতে পয়ঃনিষ্কাশনের জন্য অনুমোদন চাওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, লাইটিং হতে হবে থিমভিত্তিক।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..