✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিল ইতালি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৪, | ২০:৫১:১১ |
দখলদার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও ইতালি একে-অপরের সঙ্গে সামরিক সরঞ্জাম (অস্ত্র) এবং প্রযুক্তি গবেষণা আদান-প্রদান করে।

ইতালির বার্তাসংস্থা আনসা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায়, সরকার ইসরায়েলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাতিল করেছে।”

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও ইরানে বিনা উস্কানিতে হামলা চালানোয় ইসরায়েলের সঙ্গে ইউরোপের দেশগুলোর দূরত্ব বাড়ছে।

ইতালির আগে স্পেনও ইসরায়েলে যুদ্ধাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এখন ইতালিও একই পথে হাঁটল।

সূত্র: এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..