✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

মার্কিন অবরোধের মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করেছে চীনা জাহাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৪, | ১৩:৫৯:২৮ |
যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা তেলবাহী জাহাজ পার হয়েছে বলে শিপিং ডেটায় দেখা গেছে।

রিচ স্ট্যারি নামের জাহাজটি অবরোধ শুরুর পর প্রথম জাহাজ হিসেবে প্রণালি অতিক্রম করে উপসাগর ত্যাগ করেছে। বিভিন্ন শিপিং ডেটা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

জাহাজটি ও এর মালিক প্রতিষ্ঠানকে ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় এনেছে।

তথ্য অনুযায়ী, মাঝারি আকারের এই জাহাজটিতে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করা হচ্ছিল। এটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে পণ্য বোঝাই করে।

একই দিনে মার্লিকিশান নামের আরেকটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজও হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..