✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

নিজেকে ‘যিশু হিসেবে’ চিত্রিত ছবি সমালোচনার মুখে সরালেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৪, | ১৩:৫৮:৪৮ |
তীব্র সমালোচনার মুখে যিশু হিসেবে চিত্রিত ছবিটি সরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বিতর্কিত পোস্টটি করেছিলেন ট্রাম্প।

এআই জেনারেটেড ছবিটি দেখা গেছে, সাদা পোশাক পরা ট্রাম্প একজন ব্যক্তিকে সুস্থ করে তুলছেন এবং এর নাটকীয় পটভূমিতে রয়েছে উজ্জ্বল আকাশ, মার্কিন পতাকা, ঈগল ও সামরিক প্রতীক। খবর বিবিসি

ইরান সংঘাত নিয়ে পোপ লিও’র অবস্থানের সমালোচনা করে কিছুক্ষণ পরই নিজেকে যিশু খ্রিস্টের মতো করে উপস্থাপন করা এআই দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যিশু সাদৃশ ছবিটি প্রকাশের কথা স্বীকার করে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, নিজেকে একজন ডাক্তার হিসেবে ভেবেছিলেন। তবে সমালোচকরা বলছেন ভিন্ন কথা। মুছে ফেলা ছবি ট্রাম্পকে দেখা গেছে, একটি সাদা পোশাক পরা অবস্থায় এক অসুস্থ ব্যক্তির কপালে তাঁর উজ্জ্বল হাত রেখেছে, যেটি অসুস্থদের নিরাময় করা যিশুর ধর্মীয় চিত্রের মতো ছিল।

ছবিটি মুছে ফেলার ঘণ্টাখানেক পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ছবিটিতে একজন রেডক্রসের কর্মীর পাশে একজন ডাক্তার হিসেবে দেখিয়েছে।
 
সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ছবি নিয়ে দ্রুত বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি ছবিটি মুছে ফেলেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..