✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন : অপু বিশ্বাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৪, | ১৩:৫৩:০৬ |

নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে দেশ। আর এই আনন্দের দিনে ভক্তদের নতুন সাজে ধরা দিয়ে শুভেচ্ছা জানালেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। জাঁকজমকপূর্ণ সাজ আর বাঙালিয়ানায় নিজেকে মেলে ধরেছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। যেখানে তাকে দেখা গেছে ঐতিহ্যবাহী শাড়ি এবং দেশি আমেজে। সাদা রঙের শাড়িতে নীল এবং লাল রঙের জ্যামিতিক নকশার ছোঁয়া যেন বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ।




শাড়ির পাড়ে গাঢ় নীল রঙের আভিজাত্য এবং হাতে পরা রঙিন কাঁচের চুড়ি তাকে এনে দিয়েছে বাংলাদেশি লুক।গলায় পরেছেন জমকালো গহনা, যা তার ব্যক্তিত্বে যোগ করেছে রাজকীয় আভা। ছবির ক্যাপশনে অভিনেত্রী তার মনের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

শেয়ার করা ছবিগুলোতে অপু বিশ্বাসকে সোফায় বসে মৃদু হাসিতে পোজ দিতে দেখা গেছে। ভক্ত-অনুরাগীরা তাকে নতুন বছরের ফিরতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সৌন্দর্যের প্রশংসায় মেতেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..