✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

নিজের নামে মেক্সিকো উপসাগরের নাম রাখতে চেয়েছিলেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৩, | ১৭:০৮:৪৬ |
মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব ট্রাম্প’ রাখার কথা ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসেন।

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এর আগে নিজের দ্বিতীয় মেয়াদের শুরুতে এক নির্বাহী আদেশের মাধ্যমে উপসাগরটির নাম ‘গালফ অব আমেরিকা উদ্যোগ নিয়েছিলেন।

এই সিদ্ধান্তের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এখন এর নাম গালফ অব আমেরিকা—আমার কারণেই। ছোটখাটো কাজগুলোর একটি ছিল এটি।'

তিনি প্রশ্ন তোলেন, ‘আমাদের যখন ৯৩ শতাংশ উপকূল রয়েছে, তখন এটিকে কেন গালফ অব মেক্সিকো বলা হবে?' 

নামকরণের ধারণা কীভাবে এসেছে, তা ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প স্বীকার করেন, এক পর্যায়ে তিনি নিজের নামেই এর নামকরণের কথা ভেবেছিলেন।  তিনি বলেন, ‘আমি একসময় ভাবছিলাম এটিকে ‘গালফ অব ট্রাম্প’ বলব, কিন্তু পরে সেই সিদ্ধান্ত নেইনি।’

তিনি আরও বলেন, ‘ভাবলাম, বিষয়টি হয়তো ভালোভাবে নেওয়া হবে না।'

বাস্তবে, মেক্সিকো উপসাগরের উপকূলের প্রায় ৪৬ শতাংশ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, যা ট্রাম্পের উল্লেখিত সংখ্যার তুলনায় অনেক কম।

এর আগেও ট্রাম্প বিভিন্ন সময় জনপরিসর ও প্রতিষ্ঠানের নাম নিজের নামে রাখার প্রস্তাব দিয়েছেন। কিছু ক্ষেত্রে সেই প্রস্তাব বাস্তবায়িতও হয়েছে।

গত আগস্টে তিনি উল্লেখ করেছিলেন যে, অনেকে ইতোমধ্যে কেনেডি সেন্টারকে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ বলে ডাকছেন—যা ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এ ছাড়া, তার প্রশাসন ‘ইউএস ইনস্টিটিউট অব পিস’-এর নামও তার নামে পরিবর্তন করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..