✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গ্রীষ্মকালেও ফাটে ঠোঁট, যত্ন নেবেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৩, | ১৫:৪৪:২৯ |
দিন দিন বাড়ছে গরম, তার সঙ্গে বাড়ছে আর্দ্রতাও। রোদে বাইরে বেরোলেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই গরমেও ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যাচ্ছে, যেন শীতকাল! তাই মুখ, হাত-পায়ের পাশাপাশি ঠোঁটেরও বিশেষ যত্ন নেওয়া জরুরি, নাহলে সমস্যা আরও বাড়তে পারে।

ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজাবেন না। এতে লালারস ও বাইরের ধুলো-ধোঁয়ার কারণে ঠোঁট আরও শুষ্ক হয়ে ফাটতে পারে। বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন ব্যবহার করা জরুরি, তবে ঠোঁটে তা লাগানো যায় না। তাই রোদ থেকে বাঁচতে টুপি ব্যবহার করা যেতে পারে।

গরমে শরীরে পানির ঘাটতি দেখা দেয়, যার প্রভাব ঠোঁটেও পড়ে। তাই বেশি করে পানি পান করা উচিত। অতিরিক্ত মশলাদার খাবার এই সময়ে এড়িয়ে চলাই ভালো, কারণ এতে শরীরের পাশাপাশি ঠোঁটও শুষ্ক হয়ে যেতে পারে।

খাবারের তালিকায় শশা, তরমুজ, ঝিঙের মতো জলসমৃদ্ধ ফল ও সবজি রাখুন। ঠোঁট নরম রাখতে এসপিএফযুক্ত লিপ বাম ব্যবহার করা প্রয়োজন। এছাড়া, এসিতে দীর্ঘ সময় থাকলে ঠোঁট দ্রুত শুষ্ক হয়ে যেতে পারে, তাই নিয়মিত আর্দ্রতা বজায় রাখা দরকার।

যারা নিয়মিত লিপস্টিক ব্যবহার করেন, বিশেষ করে ম্যাট লিপস্টিক, তাদের এই গরমে আরও সতর্ক থাকা উচিত। লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপ বাম ব্যবহার করুন, নইলে ঠোঁট ফেটে যাওয়ার আশঙ্কা থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..