✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘বিজয় এলেও মুক্তি মেলেনি, সে জন্যই আমাদের সংগ্রাম’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-১৬, | ০৪:১৭:৪৩ |

‘গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী খালেদা জিয়া ও এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।’

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বাক স্বাধীনতা নেই। মৌলিক স্বাধীনতা হরণ করা হয়েছে। অধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী খালেদা জিয়া ও এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, ‘বিজয় এলেও আমাদের মুক্তি এখনো মেলেনি। সেই মুক্তির জন্যই আমাদের সংগ্রাম করছি। এই সংগ্রাম আমরা অব্যাহত রাখব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..