✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আশা ভোসলে কে নিয়ে শাহরুখ

"তার কণ্ঠস্বর ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ ছিল"

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১২, | ১৯:১৬:৩৪ |
কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে যেন থমকে গেছে একটি স্বর্ণালি অধ্যায়। উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ৯২ বছর বয়সে তাঁর এই বিদায়কে সংগীতপ্রেমীরা দেখছেন এক যুগের অবসান হিসেবে।

তাঁর মৃত্যুসংবাদে শোকাহত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

রবিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় কিংবদন্তি এই গায়িকাকে স্মরণ করেন তিনি।

শাহরুখ খান লেখেন, ‘আশা তাই-য়ের বিদায়ের খবরটা সত্যিই খুব দুঃখের…। তার কণ্ঠস্বর ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ ছিল এবং আগামী শত শত বছর ধরে বিশ্বজুড়ে তা অনুরণিত হতে থাকবে। এমন এক প্রতিভা, যা অনেকের চেয়েও বেশিদিন টিকে থাকবে, তিনি সব সময় আমাকে আশীর্বাদ আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এবং তাকে খুব মিস করব আমি। শান্তিতে থাকুন আশা তাই…ভালোবাসি।’



উল্লেখ্য, রবিবার (১২ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আগের দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে হাজার হাজার গান উপহার দিয়েছেন এই কিংবদন্তি শিল্পী। বিভিন্ন ভাষায় গাওয়া তার অগণিত জনপ্রিয় গান আজও সমানভাবে সমাদৃত। তার কণ্ঠে অমর হয়ে আছে অসংখ্য কালজয়ী সৃষ্টি। এমন একজন গুণী শিল্পীর প্রয়াণে সংগীতজগতে তৈরি হয়েছে অপূরণীয় শূন্যতা, যা সহজে পূরণ হওয়ার নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..