✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

হামলার ক্ষতি কাটিয়ে কতদিনে জ্বালানি সক্ষমতা ফেরাতে পারবে ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১২, | ১৭:১৮:৫২ |
ইসরাইলি–মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা আগামী এক থেকে দুই মাসের মধ্যে সচল করার লক্ষ্য নিয়েছে ইরান। 

দেশটির জ্বালানি খাতে চালানো বড় ধরনের হামলার ক্ষতি কাটিয়ে উঠতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইরানের তেল মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হামলার আগের তুলনায় অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ সক্ষমতা ফিরিয়ে আনার আশা করছেন তারা। 

ইরানের উপ-তেলমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিনিফার স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে বলেন, ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে।

এই কর্মকর্তা জানান, লাওয়ান তেল শোধনাগারের একটি অংশ আগামী ১০ দিনে চালু হতে পারে। বাকি ইউনিটগুলো পর্যায়ক্রমে উৎপাদনে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইরান সরকারের এই উদ্যোগ দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..