✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

আলোচনার সফলতা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপর: ইসমাইল বাঘাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১২, | ১২:২১:৫০ |
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে, তা তুলে ধরেছেন তিনি।

রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘শনিবার সকাল থেকে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় শুরু হওয়া নিবিড় আলোচনা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে। এ সময় দুই পক্ষের মধ্যে অসংখ্য বার্তা ও লিখিত খসড়া বিনিময় হয়েছে।’

বিবৃতি তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মূল আলোচ্য বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরান ও পুরো অঞ্চলের বিরুদ্ধে যুদ্ধের সম্পূর্ণ অবসান।’

পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়েছে ইসমাইল বাঘাই বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। একইসঙ্গে তাদের অতিরিক্ত ও অবৈধ শর্ত থেকে বিরত থাকা এবং ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থকে মেনে ওপরও নির্ভরশীল।

এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদ যুক্তরাষ্ট্র ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, হরমুজ ইস্যুতে এখনও সমঝোতায় আসেনি দুই পক্ষ। তবে, লেবাননে হামলা কমানোর বিষয়ে তেহরান নিশ্চয়তা পেয়েছে বলে জানা গেছে।

ইরানি সূত্রগুলো জানিয়েছে, টানা প্রায় ১৫ ঘণ্টা আলোচনার পর দুই পক্ষ এখন বিশেষজ্ঞ পর্যায়ে খসড়া বিনিময় করছে। এটি সংশ্লিষ্টদের মধ্যে এই আশা জাগাচ্ছে যে, একটি বৃহত্তর কাঠামোর বিষয়ে উভয় পক্ষ এরইমধ্যে একমত হয়েছে। বিশেষজ্ঞরা এখন পরবর্তী পদক্ষেপের বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..