✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

হরমুজ দিয়ে নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১২, | ১২:১৩:৪৭ |
হরমুজ প্রণালি দিয়ে যেকোনো ধরনের সামরিক নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির নৌ-শাখা এক বিবৃতিতে জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনো সামরিক জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তাদের ‌‘চরম পরিণতির’ সম্মুখীন হতে হবে।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালি সম্পূর্ণ বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করার পূর্ণ কর্তৃত্ব তাদের রয়েছে। বর্তমানে শুধু নির্দিষ্ট কিছু শর্ত মেনে বেসামরিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, সামরিক জাহাজ চলাচলের ওপর এই বিধিনিষেধ অত্যন্ত কঠোরভাবে কার্যকর করা হবে। একইসঙ্গে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে আজ ভোরে করা একটি দাবিও নাকচ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র দাবি করেছিল, তাদের দুটি সামরিক জাহাজ সফলভাবে এই প্রণালি অতিক্রম করেছে, যাকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..