✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

‘পুরো বিশ্ব অর্থনীতির ভাগ্য এখন পাকিস্তানের টেবিলে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ২২:৫৮:০৩ |
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা প্রসঙ্গে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল বলেছেন, এই আলোচনার ফলাফল কেবল সংশ্লিষ্ট দেশগুলোর জন্যই নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে। 

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সংকট বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে, তাই আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইকবাল আশা প্রকাশ করেন যে দুই পক্ষ আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। তবে তিনি আরও বলেন, যদি এখনই চূড়ান্ত সমাধান সম্ভব না হয়, তবুও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং পরবর্তী আলোচনার জন্য ঐক্যমতে পৌঁছানোকে তিনি বড় সাফল্য হিসেবে বিবেচনা করবেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সুদূর পথ পাড়ি দিয়ে পাকিস্তানে উপস্থিত হওয়ার বিষয়টিকে তিনি উভয় পক্ষের সদিচ্ছার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। মন্ত্রী মনে করেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই আলোচনার সফলতা কেবল আঞ্চলিক শান্তির জন্যই নয়, বরং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার জন্যও অপরিহার্য।

সূত্র: আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..