✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ১৮:১৯:৫৯ |
দীর্ঘদিন পর পর্দার আড়ালে থাকা জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও আলোচনায়। বছরদুয়েক আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হলেও এরপর থেকে তাঁকে নতুন কোনো কাজ বা আলোচনায় খুব বেশি দেখা যায়নি।

তবে এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেই নতুন করে চমক দিয়েছেন এই অভিনেত্রী। গতকাল রাতে প্রকাশ করা ৩০ সেকেন্ডের ওই ভিডিওতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। ভিডিওতে সাঁতারের পোশাকে সুইমিংপুলে দেখা যায় যায় পরীমনিকে। মাত্র ১৪ ঘণ্টায় ভিডিওটি প্রায় ১৩ লাখ বার দেখা হয়েছে, এতে প্রতিক্রিয়া এসেছে ৪১ হাজারের বেশি এবং মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার।



ভিডিওতে পরীর রূপ ও উপস্থিতির প্রশংসা করেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, কেউ আবার আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ আবার সেই ভিডিওতে পরীর পোশাক নিয়ে কটাক্ষও করেছেন। এমন এক মন্তব্যকারীকে কড়া জবাবও দিয়েছেন পরী।



বলা দরকার, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। বর্তমানে তিনি লীসা গাজীর পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয় করছেন, যেখানে তাঁর বিপরীতে থাকছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..