✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

দক্ষিণ লেবাননে বিমান হামলা, নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ১৮:১৬:৩৭ |
ক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় ইসরাইলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতেহ’র মায়ফাদৌন নামক স্থানে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালায় ইসরাইল। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তিনজন নিহত হন।

এদিকে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, ইসরাইল ও লেবানন মঙ্গলবার ওয়াশিংটনে আলোচনা শুরু করবে। 

এই আলোচনার লক্ষ্য হলো ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের মধ্যে একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা।

এই আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর তারিখ নির্ধারণের জন্য দুই দেশ মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠকে বসবে।

বিবৃতি অনুসারে, এই আলোচনা আয়োজনের লক্ষ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরাইলি রাষ্ট্রদূতদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও অংশ নেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..