✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাম ও উপসর্গে আরও দুজনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ১৮:১৪:৪০ |

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮০ জন।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মৃতদের মধ্যে হাম সন্দেহে একজন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৮৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৪ হাজার ৩৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮০ জন, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৪৮৯ জন।

১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৪৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ২২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ জনের।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৫ জনের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..