সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

অবশেষে শুটিংয়ের জন্য ডাক পেলেন অভিনেতা শামীম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১৪:৩৩:২২ |
দীর্ঘদিন কাজের অভাবে কঠিন সময় পার করার পর আবারও শুটিংয়ে ফিরেছেন অভিনেতা শামীম হোসেন। প্রায় তিন দশকের অভিনয়জীবনে নানা উত্থান-পতনের সাক্ষী এই অভিনেতা সম্প্রতি নতুন করে কাজে ফেরার খবর জানিয়েছেন।

শামীম হোসেন আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বলেন, ‘আজকে কাজে ফিরেছি। একটি একক নাটকে কাজ করেছি। কালকে আরেকটি নাটকের কাজ রয়েছে। আর সামনে আরও কাজের কথা চলছে।’

গত কয়েক বছর ধরে কাজের সংকটে ভুগছিলেন এই অভিনেতা। বিশেষ করে গত এক বছর নিয়মিত কোনো নাটকে দেখা যায়নি তাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তায় নিজের আর্থিক সংকটের কথাও তুলে ধরেন, যা ব্যাপকভাবে আলোচনায় আসে।



এক সাক্ষাৎকারে শামীম জানান, বর্তমানে পরিবারের পাঁচ সদস্যের দায়িত্ব সামলানো তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কাজের অভাব, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং অনিয়মিত প্রজেক্ট সব মিলিয়ে দুঃসময় পার করতে হয়েছে তাকে।

তবে সেই পরিস্থিতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। নতুন কাজ শুরু করায় আশাবাদী এই অভিনেতা, সামনে আরও নিয়মিত কাজের সুযোগ পাবেন বলে প্রত্যাশা তার।

ক্যারিয়ারের শুরুতে প্রোডাকশন সংশ্লিষ্ট কাজের পাশাপাশি অভিনয়ে যুক্ত হন শামীম। নির্মাতা আফসানা মিমির আহ্বানে ‘বন্ধন’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। এরপর অসংখ্য নাটক ও বিশের বেশি চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..