সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

রাজপাল যাদবকে কেন উপেক্ষা করেছিলেন ওয়ামিকা গাব্বী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১৪:২৯:৪৯ |
৯ কোটি টাকার ঋণের বোঝা এখনও তাঁর মাথা থেকে নামেনি। তবে এর মধ্যেও আলোচনায় রাজপাল যাদব। সহ-অভিনেত্রীর পাশে দাঁড়ালেন তিনি। তাঁকে ঘিরেই একটি বিতর্কে জড়ান ওয়ামিকা গাব্বী। তার পর থেকেই অভিনেত্রী কটাক্ষের মুখে পড়ছেন। তাঁর সমর্থনে মুখ খুললেন রাজপাল।

‘ভূত বাংলা’র প্রচারের সময় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে সমাজমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন ওয়ামিকা গাব্বী। অনেকেই দাবি করেছিলেন, তিনি নাকি সহ-অভিনেতা রাজপালকে প্রকাশ্যে উপেক্ষা করেছেন। এই বিতর্কেই ওয়ামিকার পাশে রাজপাল। ঠিক কী ঘটেছিল?

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, প্রচারের সময়ে ওয়ামিকা দ্রুত প্রযোজক একতা কপূরের দিকে এগিয়ে যান। আর সেই সময় রাজপাল নিজের চুল ঠিক করছিলেন। কিন্তু ভিডিওটি দেখে রাজপালের অনুরাগীদের মনে হয়েছিল, রাজপাল নাকি ওয়ামিকাকে আলিঙ্গন করতে যাচ্ছিলেন। কিন্তু ওয়ামিকা মুখ ফিরিয়ে নেন। তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অভিনেতা চুল ঠিক করতে থাকেন।



এই ভিডিও ছড়িয়ে পড়তেই রাজপালের অনুরাগীদের দাবি, ইচ্ছে করেই অভিনেতাকে প্রকাশ্যে এই ভাবে এড়িয়ে গিয়েছেন ওয়ামিকা।

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল জানান, পুরো বিষয়টাই আসলে ক্যামেরার কারণে ভুল ভাবে দেখেছেন সকলে। তাঁর কথায়, “অনেক সময় ক্যামেরা এমন ভাবে দৃশ্যটি তুলে ধরে যে, মনে হয় কেউ যেন কাউকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটে না।”

রাজপাল আরও জানান, ছবির প্রচারের সময়ে অনেক মানুষ একসঙ্গে থাকেন এবং নানা দিক থেকে ক্যামেরা থাকে। ফলে ছোট ছোট মুহূর্তও অনেক সময় ভুল ভাবে ব্যাখ্যা করা হয়।

তবে রাজপাল স্পষ্ট জানিয়েছেন, ওয়ামিকাকে নিয়ে তৈরি হওয়া ধারণা একেবারেই ভুল। তিনি বলেন, “আমরা সবাই, ওয়ামিকা, আক্কি পাজি (অক্ষয় কুমার) এবং অন্যরা সকলে এই বিষয়টা নিয়ে হাসাহাসিও করেছি।”

উল্লেখ্য, ‘ভূত বাংলা’ ছবি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও তব্বু।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..