সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

বৈশাখে আসছেন অভিনেত্রী জেফার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১২:৫৬:৫১ |

এ সময়ের জনপ্রিয় গায়িকা জেফার রহমান। ভিন্নধর্মী গান দিয়ে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিতি পেয়েছেন তিনি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও পারদর্শী জেফার। গানের এ মানুষটি অভিনেত্রী হিসেবেও আলো ছড়িয়েছেন। 

মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে অভিনয়ে অভিষেক হয়েছে তার। ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হয়ে সবার মন জয় করেছেন এই গায়িকা। এতে তিনি নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন। এরপর তাকে দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘মাইশেলফ অ্যালন স্বপন-২’ ওয়েব সিরিজে। সিনেমা ও সিরিজে অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক করেও শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন জেফার। তার গাওয়া ফোক ফিউশন ‘সুন্দরী কমলা’ এবং ভিন্ন আঙ্গিকের গান ‘বৈয়াম পাখি ২.০’ অনুরাগীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। 

আবারও অভিনেত্রী হিসেবে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জেফার রহমান। এবার তার নায়ক আরেক জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রীতম হাসান। এর আগে একসঙ্গে গানও আছে তাদের। এবার প্রথমবার পর্দায় জুটি হয়ে আসছেন এই দুই গানের মানুষ। প্রীতম ও জেফারকে নিয়ে শিহাব শাহীন তৈরি করেছেন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

ওয়েব ফিল্মটির শুটিং শেষ হয়েছে বছরখানেক আগে। তবে টেকনিক্যাল সমস্যার কারণে আটকে ছিল এটি। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে। গত সোমবার সন্ধ্যায় টিজার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করল বিঞ্জ।

ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন গণমাধ্যমকে বলেন, ‘একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। মেয়েটি নিজের ইচ্ছা বা চাওয়াকেই প্রাধান্য দেয় সব সময়। জীবনটিকে নিজের স্বাধীন ইচ্ছাতেই গড়ে তুলতে চায়। তার এই স্বাধীন ইচ্ছা নিয়ে একসময়ে তৈরি হয় জটিলতা। সেই জটিলতা ঘিরে গল্প এগোতে থাকে। আবার এভাবেও বলা যেতে পারে, এটি এক জোড়া মানুষের প্রেমের গল্প। গল্পে নতুনত্ব খুঁজে পাবেন দর্শক। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

দুই সংগীতশিল্পীকে নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা আরও বলেন, ‘প্রীতম ও জেফার অভিনয়ে নিজেদের প্রমাণ করেছেন। প্রীতম যেমন গানের পাশাপাশি ভালো অভিনয় করেন, তেমনি জেফারও তার কাজের বিষয়ে খুব সিনসিয়ার। এই জুটিকে নিয়ে আমি আশাবাদী।’

ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। নির্মাণের পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন শিহাব শাহীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..