✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইরানে বিশেষ দূত পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১০, | ১২:৩৩:১৫ |
ইরান-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নিজেদের নাগরিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানে নতুন বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ এই তথ্য নিশ্চিত করেছে।

কুয়েতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত চুং বিয়ুং-হাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত করা হয়েছে। খুব দ্রুতই তিনি তেহরানের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ দূত হিসেবে চুং বিয়ুং-হার প্রধান দায়িত্ব হবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দক্ষিণ কোরীয় জাহাজগুলোর নিরাপদ চলাচল এবং সেখানে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর বিষয়ে সমন্বয় করবেন তিনি।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে গত বৃহস্পতিবার এক ফোনালাপ অনুষ্ঠিত হয়। তার ঠিক এক দিন পরই শুক্রবার নতুন এই বিশেষ দূতের নাম ঘোষণা করল সিউল।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২৬টি বাণিজ্যিক জাহাজ বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথে আটকা পড়ে আছে। এই জাহাজগুলোকে মুক্ত করা এবং নিরাপদে ফিরিয়ে আনাই হবে নতুন দূতের অন্যতম বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট, যা বর্তমানে যুদ্ধের কারণে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।

সূত্র: আল–জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..