✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইরান যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হবে যে দেশ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ২২:১৩:১০ |
ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতির মধ্যেই তেলের দাম বৃদ্ধির সুবিধা নিচ্ছে রাশিয়া। চলতি এপ্রিল মাসেই দেশটির তেল উত্তোলন কর থেকে আয় প্রায় দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সৃষ্ট তেল ও গ্যাস সংকটই রাশিয়ার আয়ের এই উল্লেখযোগ্য বৃদ্ধির প্রধান কারণ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে রাশিয়ার জন্য এটি একটি অপ্রত্যাশিত আর্থিক সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান এই সংঘাত সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জ্বালানি সংকট তৈরি করেছে। ফেব্রুয়ারির শেষ দিকে হামলার পর ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগে। বিশ্বে মোট তেল ও এলএনজি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।

রাশিয়ার তেল ও গ্যাস খাতের প্রধান রাজস্ব আসে উৎপাদনভিত্তিক কর থেকে। ২০২৪ সালের শুরুতে কর সংস্কারের মাধ্যমে অপরিশোধিত তেলের রপ্তানি শুল্ক বাতিল করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..