✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ফের শুরু হচ্ছে দুর্নীতি মামলার বিচার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ২০:৩৯:৪১ |

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতির মামলার বিচার ফের শুরু হচ্ছে। আগামী রোববার থেকে পুনরায় এই মামলার বিচার শুরু হবে বলে দেশটির আদালত জানিয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের জেরে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর ইসরায়েলের আদালতের এক মুখপাত্র নেতানিয়াহুর বিচার শুরুর তথ্য জানিয়েছেন।


আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, ‌‌জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মামলার শুনানি শুরু হবে। এই মামলার শুনানি প্রতি সপ্তাহের রোববার থেকে বুধবার পর্যন্ত চলবে।


নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনও দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। কয়েক বছরের তদন্ত শেষে ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। যদিও শুরু থেকেই ইসরায়েলি এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০২০ সালে শুরু হওয়া এই বিচারে তার কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দাপ্তরিক ব্যস্ততার কারণে বিচার কার্যক্রম বারবার পিছিয়ে দেওয়া হয় এবং এর সমাপ্তি কবে ঘটবে তার কোনও নির্দিষ্ট সময়সীমা এখনও জানা যায়নি।

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..