✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না: মাসুদ পেজেশকিয়ান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ২০:৩৭:৫৬ |
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পরও গতকাল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে দুইশরও বেশি মানুষ নিহত ও হাজারের অধিক মানুষ আহত হয়েছেন।

লেবাননে ইসরায়েলের এ হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান লেবানিজদের ছেড়ে কখনো যাবে না। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রাখে তাহলে সামনের আলোচনা অর্থহীন হয়ে উঠবে।

তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “লেবাননে ইসরায়েলের নতুন হামলা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। এটি প্রতারণা এবং সম্ভাব্য চুক্তির প্রতি দায়বদ্ধতাহীনতার একটি বিপজ্জনক লক্ষণ। এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে যেকোনো আলোচনা নিরর্থক হয়ে পড়বে। আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে। ইরান কখনোই তার লেবানিজ ভাই-বোনদের একা ফেলে যাবে না।”

ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে সেখানে লেবানন অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি দখলদার ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেছেন, ইরানের মিত্র হিসেবে লেবানন এ যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।

ঘালিবাফ এক্সে লিখেছেন, “লেবানন এবং পুরো প্রতিরক্ষা জোট ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির এক অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রকাশ্যে এ বিষয়টি স্পষ্ট করেছেন। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য চরম মূল্য দিতে হবে পরিণতি হবে অত্যন্ত কঠোর।”

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..