সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

সব রানির রাজার প্রয়োজন হয় না: অপু বিশ্বাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ২০:৩৪:১৪ |
লাল শাড়ি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন লুকের একগুচ্ছ ছবিতে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ৭টি নতুন ছবি প্রকাশ করেন অপু। ছবিতে লাল শাড়িতে বউয়ের সাজে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে অপু লিখেছেন, সব রানির রাজার প্রয়োজন হয় না। কখনও কখনও শুধু তার রাজ্য, একটি স্বপ্ন আর সামান্য জাঁকজমকই যথেষ্ট।
 
নতুন ছবির সাথে সাথে নায়িকার এ ক্যাপশনও প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
 

এক ভক্ত লেখেন, ‘একমাত্র ঢালিউড মহারানি অপু বিশ্বাস যার জীবন সংগ্রাম সকল নারীর উদাহরণ। এগিয়ে যাও তুমি তোমার নিজস্ব আলোয়।’ আরেকজন লেখেন, ‘আমাদের বগুড়ার সুন্দরী অপু বিশ্বাস আপু অসাধারণ লাগছে।’
 
বর্তমানে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। তার নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ লাস্যময়ী চিত্রনায়িকাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..