✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ২০:০১:০৫ |
হামে বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে।

ওই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া হামে মারা যাওয়া শিশুটি ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যের সংখ্যা ২৩।

হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৫৬০ জন ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৭ ও রাজশাহী বিভাগে ৮৯ জন হাসপাতাল ছেড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..