✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

যুদ্ধবিরতিতে ‘ষড়যন্ত্র’ নিয়ে ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১৭:০৬:০৪ |
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিটি নস্যাৎ করতে ‘উস্কানি ও অন্তর্ঘাতমূলক’ কর্মকাণ্ড ঘটতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

বুধবার (৮ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। খবর সৌদি গেজেটের। 

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ফোনালাপে এরদোয়ান এই যুদ্ধবিরতি প্রক্রিয়াকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, শান্তি স্থাপনের এই সুযোগকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। দুই সপ্তাহের এই ‘সুযোগের জানালা’ কাজে লাগিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর ওপর তিনি জোর দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এরদোয়ান আশা প্রকাশ করেন যে, কোনো ধরনের উস্কানি ছাড়াই মাঠ পর্যায়ে এই যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।

গত ৪০ দিনের চরম উত্তেজনা ও মানবিক সংকটের পর এই সমঝোতাকে বিশ্ববাসীর জন্য স্বস্তির খবর বলে অভিহিত করেন এরদোয়ান। তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেন, বিশ্বজুড়ে যে উত্তেজনা ও দুর্ভোগ তৈরি হয়েছিল, তা নিরসনে এই দুই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে কাজে লাগিয়ে একটি দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছাতে হবে। তুরস্ক এই শান্তি প্রক্রিয়া সফল করতে সব ধরনের সহযোগিতা দেবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই প্রতিবেশী দেশ হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসুগলু জানিয়েছেন, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বোঝাই তিনটি ট্রাক ইতোমধ্যে ইরানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আর্তমানবতার সেবায় এবং ক্ষতিগ্রস্তদের ‘ক্ষত নিরাময়ে’ এই সহায়তা পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..