✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

লেবাননে ইসরায়েলি হামলা ‘সম্পূর্ণ ভুল’: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১৬:০৭:৪১ |
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে ‘জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করার’ আহ্বান জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। গতকাল লেবাননে ইসরায়েলের হামলাকে তিনি ‘সম্পূর্ণ ভুল’ বলে বর্ণনা করেন।

রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে কুপার বলেন, ‘লেবাননে ব্যাপকভাবে বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন, যার ফলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।’

‘এই উত্তেজনা পরিস্থিতিকে আরো ক্ষতিকর করে তুলছে। এটি ভুল। আমরা চাই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে তা লেবানন পর্যন্ত বিস্তৃত করা হোক।’

এরপর তাকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ‘ইরান ও ওমানের সদিচ্ছার’ ওপর নির্ভরশীল।

জবাবে কুপার দাবিটি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সামুদ্রিক আইনের আওতায় আন্তর্জাতিক ট্রানজিট রুটে নৌ চলাচলের স্বাধীনতা প্রযোজ্য।

তিনি আরো যোগ করেন, ‘কোনো দেশ একতরফাভাবে এ ধরনের আন্তর্জাতিক ট্রানজিট রুট দখল করে টোল আরোপ করতে পারে না।’

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..