✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

জেরুজালেমের পবিত্র স্থানগুলো পুনরায় খুলে দিল ইসরায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৯, | ১১:৫৪:১০ |
অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির পর জেরুজালেমের পবিত্র স্থানগুলো আবার দর্শনার্থী ও উপাসকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। পুরাতন শহরের ভেতরে থাকা আল-আকসা মসজিদ চত্বর, ওয়েস্টার্ন ওয়াল এবং চার্চ অফ দ্য হোলি সেপালকার, এই স্থানগুলো ইসলাম, ইহুদি ও খ্রিস্টধর্মের মানুষের কাছে অন্যতম পবিত্র স্থান।

ছয় সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এসব পবিত্র স্থানে প্রবেশ সীমিত করা হয়েছিল। ইস্টার ও পাসওভারের মতো বড় ধর্মীয় উৎসবের সময়েও স্থানগুলো বন্ধ ছিল। তখন কেবল খুব অল্প সংখ্যক ধর্মীয় নেতাকে সেখানে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।

সাধারণ সময়ে জেরুজালেমের পুরাতন শহরের সরু অলিগলিতে বাসিন্দা, বাজার করতে আসা মানুষ, পর্যটক ও উপাসকদের ভিড় থাকে। কিন্তু সংঘাত চলার সময় অনেক দোকান ও স্টলের মালিক তাদের ব্যবসা খোলেননি।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে পবিত্র স্থানগুলো আবার খুলে দেওয়া হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে শত শত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিড় হলে সবাইকে ধৈর্য ধরে চলার আহ্বানও জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..