✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফসলি জমির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ২০:৪৮:০৮ |
চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার জন্য মাটি নিতে খনন করা গর্তে পড়ে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ মার্চ) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব-ফটিকছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে সাকি আকতার (১০) এবং জাকির হোসেনের মেয়ে সানজিদা আকতার (৯)। তারা দুজনই ভুজপুর আল মাহাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার নুরানি বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গ্রামের ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার কারণে বিশাল একটি গর্তের সৃষ্টি হয়েছিল। পানি জমে সেটি ডোবায় পরিণত হয়। এর পাশে খেলছিল ফারজানা, সানজিদাসহ তিন শিশু। খেলার একপর্যায়ে দুজন পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর শিশুটি দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্যরা এসে পানিতে তল্লাশি করে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, অপরিকল্পিতভাবে ইটভাটার মাটি খননে করা গর্তগুলোই মূলত এই দুই শিশুর মৃত্যুর কারণ। ইটভাটা মালিকেরা যে যার মতো করে মাটি খননের জন্য কোনো আইনকেই তারা তোয়াক্কা করেন না।

তাদের দাবি, এই দুই শিশুর মৃত্যুর দায় কে নেবে? এ দায় রাষ্ট্র কখনো এড়াতে পারেন না।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি প্রার্থনা করেছেন। এছাড়া তারা কোনো ইটভাটা মালিকের বিরুদ্ধে এখনো অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..