✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে স্বাধীন ফিলিস্তিন চায় সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০৫, | ০৯:৫২:১১ |

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় সৌদি আরব। শুক্রবার ইতালিতে মেড২০২০ নামে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে সৌদি যুবরাজ ও পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এমনটি জানিয়েছেন।

ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আমাদের একটি শান্তি চুক্তি দরকার, যেটি মর্যাদাসম্পন্ন ফিলিস্তিন রাষ্ট্র এবং এমন কার্যক্ষম সার্বভৌমত্বের অধিকার প্রদান করবে যা ফিলিস্তিনিরা মেনে নিতে পারেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ইসরাইল এবং সৌদির মধ্যে খুব শিগগিরই সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি হতে পারে খবর ছড়ালেও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন , ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলেই কেবল ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বিবেচনা করবে সৌদি আরব।

গত সেপ্টেম্বরে ইসরাইলের সঙ্গে কথিত ঐতিহাসিক চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তিকে ‘পিঠে ছুরিকাঘাত’ বলে মনে করছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..