✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১৮:১৪:৩৫ |

মেগা সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ক্যারিয়ারের প্রয়োজনে ও সিনেমার কাজে প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছেন এই অভিনেত্রী। আর প্রথমবার এসেই এখানকার আতিথেয়তা আর খাবারের প্রেমে মজেছেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জ্যোতির্ময়ী বলেন, ‘আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়াতে, তবে আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাব এখান থেকে। আরও বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে, যদি সময় পাই তো।’

তার কথায়, ‘আমি এতো শুনেছি না ওখানকার ইন্ডিয়ার দর্শক বা ইন্ডিয়াতে যারা আছে যারা অনেকবার বাংলাদেশে এসেছে, এবার আমার এটা প্রথমবার আসা। আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম কবে বাংলাদেশে আসব, কবে বাংলাদেশে আসব এবং কবে এই লাইভ রিঅ্যাকশনটা দেখব।’

এ দেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তো যারা ইন্ডিয়াতে আছে তারা আমাকে বাংলাদেশ নিয়ে এতো কথা বলেছে, কাচ্চি বিরিয়ানি, এই যে আতিথেয়তা, এই যে ভালোবাসা এগুলোর আমার খুব লোভ। তো এটার জন্যই কাচ্চি বিরিয়ানির ওপর এতো ঝোঁক।’

শেষে বলেন, ‘ইলিশ আমি খেতে পছন্দ করি কিন্তু কাঁটার জন্য আমি খেতে পারি না। এটার জন্য অনেকে বলবে আমি ন্যাকামি করছি। বাট আমি সত্যিই কাটার জন্য খেতে পারি না। তবে আমাকে যদি কেউ বেছে দেয়, আমি খুব পছন্দ করি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..