✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২৫ পৌরসভার ২৩টিতে প্রার্থী ঘোষণা বিএনপির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-৩০, | ০৬:১১:১৩ |

আগামী ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ২৫টি পৌরসভার মধ্যে ২৩টিতে প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি। পাবনার চাটমোহর ও ঢাকার ধামরাই পৌরসভায় এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। সোমবার দলের মহাসচিবের সই করা প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও দলের ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজুদ্দিন। এর আগে গত ২৮শে নভেম্বর ২৫টি পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

বিএনপির প্রার্থীরা হলেন পঞ্চগড় পৌরসভায় তৌহিদুল ইসলাম, পীরগঞ্জে রেজাউল করিম, ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী, বদরগঞ্জে ফিরোজ শাহ, কুড়িগ্রামে শফিকুল ইসলাম, পুঠিয়ায় আল মামুন, কাটাখালীতে সিরাজুল হক, শাহজাদপুরে মাহমুদুল হাসান, খোকসায় রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম, চালনায় আবুল খায়ের খান, বেতাগীতে হুমায়ুন কবির, কুয়াকাটায় আবদুল আজিজ, উজিরপুরে শহিদুল ইসলাম খান, বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান, গফরগাঁওয়ে শাহ আবদুল্লাহ আল-মামুন, মদনে এনামুল হক, মানিকগঞ্জে আতাউর রহমান, শ্রীপুরে শহিদুল্লাহ শহিদ, দিরাইয়ে ইকবাল হোসেন চৌধুরী, বড়লেখায় আনোয়ারুল ইসলাম, শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও সীতাকু-ে আবুল মুনছুর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..