✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পোল্যান্ডের পথে ৪ লক্ষাধিক কিটক্যাট চুরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৫:৩২:২৩ |

ইতালি থেকে পোল্যান্ড যাওয়ার পথে ১২ টন ওজনের কিটক্যাট চুরি হয়েছে বলে অভিযোগ করেছে সুইজারল্যান্ডভিত্তিক খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে। কিটক্যাটের প্যারেন্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত সপ্তাহে উৎপাদন কেন্দ্র থেকে বিতরণের উদ্দেশ্যে বের হওয়ার পর প্রায় ৪ লাখ ১৩ হাজার ৭৯৩ কিটক্যাটবাহী ট্রাকটি নিখোঁজ হয়।

নেসলে আরো জানায়, পণ্যসহ যানবাহনটির এখনো কোনো হদিস পাওয়া যায়নি। নেসলে হাস্য-রসাত্মকভাবে এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সবসময় মানুষকে কাজের মাঝে কিটক্যাটের সঙ্গে বিশ্রাম নেয়ার পরামর্শ দিই। কিন্তু মনে হচ্ছে, চোররা বার্তাটিকে অতিরিক্তভাবেই আমলে নিয়েছে। আমাদের ১২ টনের বেশি চকোলেট বার নিয়ে তারা বিশ্রামে গেছে।’ খবর এপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..