✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৫:২৪:২৭ |
হঠাৎ হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়া ও মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি করা হচ্ছে হাম আক্রান্তদের। এরইমধ্যে অন্তত ১০টি জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরে মার্চ পর্যন্ত ২২ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে সারা দেশে শুধু মার্চ মাসে কমপক্ষে ২১ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সংক্রামক ব্যাধি হাসপাতাল জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল ২২ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, চলতি বছরে হাম আক্রান্ত ছয় শতাধিক রোগী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২২ শিশুর মৃত্যু হয়েছে। চলতি মার্চ মাসেই আক্রান্ত পাঁচ শতাধিক ভর্তি হয়েছে।


এই চিকিৎসক আরও জানান, বর্তমানে ভর্তি আছে শতাধিক। নিয়মিত টিকা না পাওয়াতেই প্রাদুর্ভাব বেড়েছে বলে জানান তিনি।

কোভিডের সময় মেনে চলা স্বাস্থ্যবিধি মেনে চললে হাম প্রতিরোধ সম্ভব বলে জানান ডা. শ্রীবাস পাল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..